বিদায়বার্তা – জলফড়িং

বিদায়বার্তা - জলফড়িং Meghpori

বিদায়বার্তাজলফড়িং

আজ সময় নেই বেশি তাই
শেষবারের মতোন বিদায় জানাতে
এলাম তোর কাছে।

ভয় পাস না মন চেয়ে আর
ফেলবোনা তোকে দ্বিধায়,
আমি তো জানি তোর কপালে
সুখের ঠিকানা কোথায়।

অনেক বছর তোর হারিয়েছে
আমায় ছাড়া,অপেক্ষাতে
দিন কেটেছে, আসিনি আমি
হতচ্ছাড়া।

শেষ বসন্তে দেখেছিলাম তোদের
দুজনকে বেশ ভালোই মানায়,
তুই শুধু লজ্জা পাস না
হঠাৎ আমায় দেখে,
যেমনটা;
ঐ শেষবার মুখ লুকিয়েছিলি
ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে
অন্ধগলির মোড়ে।

অনেকগুলো দিন কবিতায় গেলো আপনাদের, তাই এবার আপনারাই বলুন কি পেতেচান আমার পরবর্তী লেখায়। আর এই এই লেখাটি ভালোলাগলে কমেন্টে শেয়ার করুন আপনাদের ভালোবাসার মুহুর্ত পাঠান কাছে দূরে বন্ধুদের।

Please rate this Post

4/5 (1)

Comments are closed.